
|
আরব আমিরাতে ঈদের নামাজের নতুন নির্দেশনা
প্রকাশ:
১৮ মার্চ, ২০২৬, ০১:০২ দুপুর
নিউজ ডেস্ক |
সংযুক্ত আরব আমিরাতে এ বছর পিবত্র ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র মসজিদে অনুষ্ঠিত হবে। দেশটির ইসলামী বিধান, ওয়াক্ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে এবার ঈদের নামাজ শুধুমাত্র মসজিদের ভেতরেই আদায় করতে হবে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর হবে এবং প্রচলিত খোলা জায়গায় কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। কর্মকর্তারা বলেন, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন আমিরাতে মুসল্লিদের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতর পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে উদযাপিত হয় এবং এ উপলক্ষে সাধারণত বড় বড় জামাতে খোলা মাঠ বা নির্ধারিত স্থানে নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। আইএইচ/ |