
|
সানাবিয়া উলিয়ায় ছাত্রদের মধ্যে সেরা ১০ যারা
প্রকাশ:
১৮ মার্চ, ২০২৬, ০১:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৯৫ শতাংশ। বুধবার (১৮ মার্চ) রাজধানীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এবারের পরীক্ষায় সানাবিয়া উলিয়া স্তরে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষ ১০টি স্থান অধিকারী ছাত্রদের নাম ও তাদের মাদরাসার তালিকা নিচে তুলে ধরা হলো: ১. লাবীব মাসরুর, মারকাযু ফয়জুল কোরআন আল ইসলামি, ঢাকা (প্রাপ্ত নম্বর : ৬৭৪)। ২. মো. ইসমাইল হোসেন, জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর এবং ইউশা ইবেন মিনর – জামেয়া রশীদিয়া, লক্ষ্মীপুর, ফেনী (উভয়ের প্রাপ্ত নম্বর : ৬৭০)। ৩. ওমর ফারুক, মারকাযু ফয়জুল কোরআন আল ইসলামি ঢাকা (প্রাপ্ত নম্বর: ৬৬৯)। ৪. হুসাইন আহমদ, জামিয়া রব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, নারায়ণগঞ্জ এবং মো. বায়েজীদ, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকা (উভয়ের প্রাপ্ত নম্বর: ৬৬৮)। ৫. মো. তারিকুল ইসলাম, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম, ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা (প্রাপ্ত নম্বর: ৬৬৭)। ৬. মো. নূরুল ইসলাম, জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর (প্রাপ্ত নম্বর: ৬৬৫)। ৭. তাহসীনুল ইসলাম খাঁন, জামিআতুন নূর আলইসলামিয়া, নারায়ণগঞ্জ; মো. ইব্রাহীম মিয়া ও মো. ইয়াসিন আরাফাত, জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর এবং মো. সাআদ বিন আনিস, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা (সবার প্রাপ্ত নম্বর: ৬৬৪)। ৮. ইমরান হুসাইন, জামেয়া রশীদিয়া, লক্ষ্মীপুর, ফেনী; মো. হেমায়েতুল্লাহ, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা এবং মো. আব্দুল্লাহ নোমান, দারুল উলুম ফেনী (সবার প্রাপ্ত নম্বর: ৬৬৩)। ৯. শহীদুল্লাহ, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, খিলগাঁও, ঢাকা (প্রাপ্ত নম্বর: ৬৬২)। ১০. মোহাম্মদ এনায়েতুল্লাহ, জামিয়া আশরাফিয়া (মাদরাসা) সাইনবোর্ড, ফতুল্লা, নারায়ণগঞ্জ (প্রাপ্ত নম্বর: ৬৬১)। আইএইচ/ |