
|
বেফাকে রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার দেশসেরা সাফল্য
প্রকাশ:
১৮ মার্চ, ২০২৬, ০৯:২৮ রাত
নিউজ ডেস্ক |
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ৭০ জন ছাত্রী মেধা স্থান লাভ করে বরাবরের ন্যায় এবারও ঈর্ষণীয় সাফল্যের ধারা অব্যহত রেখেছে রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা। কিতাব বিভাগে পরীক্ষার্থী ১০৭ জন। এরমধ্যে মেধা তালিকায় ৭০জন। মেধাস্থানের গড় ৬৫.৪২। এই গড় বিবেচনায় সারা দেশে বেফাকের তালিকার সর্বশীর্ষে উঠে আসে রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার নাম। ইবতিদাইয়া জামাতে ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় ২৪ জন। মুতাওয়াসসিতায় ৩৮ জনের মধ্যে মেধা তালিকায় ২৮ জন। সানাবিয়া উলয়ায় ২৭ জনের মধ্যে মেধা তালিকায় ১৪ এবং ফযিলতে ১৫ জনের মধ্যে মেধা তালিকায় ০৪ জন। এই অসাধারণ সাফল্যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি নজরুল ইসলাম ভাসানী হাফিজাহুল্লাহু প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি এখানকার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদেরকে আন্তরিক মোবারকবাদ জানান। এবং তিনি চান মহিলা মাদরাসার গতানুগতিক ধারা পরিহার করে রওজাতুল জান্নাত মহিলা মাদরাসাকে ইলম ও আমলের সমন্বয়ে সারাদেশে একটি আদর্শ নমুনা হিসেবে গড়ে তুলতে। আগামী ৭ ও ৮ শাওয়াল ভর্তি নেওয়া হবে। এমএম/ |