
|
বেফাকে ফযিলতে ২য় জামিআ রাব্বানিয়া
প্রকাশ:
১৯ মার্চ, ২০২৬, ১২:২০ দুপুর
নিউজ ডেস্ক |
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ১৯১জন মেধা স্থান লাভ করে বরাবরের মত শীর্ষ স্থান ধরে রেখেছে জামিআ রাব্বানিয়া আরাবিয়া। এদিকে ফযিলত মারহালায় সারা দেশে ২য় স্থান অর্জন করেছে জামিআ রাব্বানিয়ার ছাত্র আব্দুল্লাহ বিন ওমর। এ ছাড়া কিতাব বিভাগে ২৫৭ জন পরীক্ষার্থীর মাঝে ১৮৬ জন মেধা তালিকায় রয়েছে। অর্থাৎ গড়ে ৭২.৩৭ জন মেধা স্থান লাভ করেছে। এই গড় বিবেচনায় সারা দেশে বেফাকের তালিকার সর্বশীর্ষে উঠে আসে জামিআ রাব্বানিয়ার নাম। যোগাযোগ: ০১৯০১৩১৬১৩৬ (তালিমাত), ০১৯০১৩১৬১৩১ (অফিস) এমএম/ |