
|
আফতাবনগর মসজিদ মাদরাসা কমপ্লেক্সে বরকতময় ইতেকাফ
প্রকাশ:
২০ মার্চ, ২০২৬, ০৯:০১ সকাল
নিউজ ডেস্ক |
প্রতি বছরের মতো এবারও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মসজিদ মাদরাসা কমপ্লেক্সে ১০ দিনব্যাপী রমজানের সুন্নতে মোয়াক্কাদা ইতেকাফ চলছে। জানেশীনে ফিদায়ে মিল্লাত, আওলাদে রাসূল সাইয়েদ মাহমুদ মাদানীর খলিফা মুফতি মোহাস্মদ আলীর সোহবত ও তত্ত্বাবধানে এতে এবছর ৮৯ জন অংশগ্রহণ করেন। দিনব্যাপী বিভিন্ন আমল ও ব্যস্ততায় দিন কাটছে তাদের। ইতেকাফকারীদের সারাদিনের আমলের মধ্যে রয়েছে- তারাবির পর শুরু হয় তাজকিয়ার মেহনত। মুফতি মোহাম্মদ আলী নিজে প্রথমে ইমদাদুস সুলূক কিতাব থেকে কিছুক্ষণ তালিম করেন। অতঃপর শুরু হয় ১২ তসবিহর জিকির। প্রত্যেকে পৃথকভাবে নিজ নিজ জায়গায় তাসাওফের ছবক আদায় মগ্ন হোন। এভাবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সবাই কিছুক্ষণের জন্য বিশ্রাম গ্রহণ করেন। রাত একটা থেকে শুরু হয় কিয়ামুল লাইলের আমল। প্রতিদিন সাড়ে চার পারা করে রাত একটা থেকে চারটা পর্যন্ত মোট ১৮ রাকাত পড়া হয়। এরপর জিকির ও দোয়ার মাধ্যমে এই নূরানী মজলিস সমাপ্ত হয়। ২৯ রমজান বৃহস্পতিবারে সবার কুরআনে কারিম ও নামাজের পঠিত দোয়াসমূহের ওপর একটি পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৮২ বছরের বৃদ্ধ ইতেকাফকারী থেকে শুরু করে বিভিন্ন পেশা ও বয়সের মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাদ আসর ইতেকাফকারীগণের অভিব্যক্তি শোনা হয় এবং সকল পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এমএম/ |