
|
বেফাকে সানাবিয়া উলয়ায় মেধাতালিকায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের ২০ শিক্ষার্থী
প্রকাশ:
২০ মার্চ, ২০২৬, ০৯:৩২ রাত
নিউজ ডেস্ক |
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিক স্তর তথা সানাবিয়া উলয়া মারহালায় অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজধানীর অন্যতম শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠ মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর। প্রকাশিত ফলাফলে দেখা যায়, জাতীয় মেধাতালিকার শীর্ষস্থানগুলোতে প্রতিষ্ঠানটির ছাত্ররা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। মাদরাসার এই অসামান্য সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। প্রতিষ্ঠানটির মুহতামিম ও ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ছাত্রদের সুবিন্যস্ত তালীম-তারবিয়াতের পাশাপাশি হাতের লেখা সুন্দর করা এবং নিবিড় তদারকির কারণে প্রতি বছরই ঢালকানগর মাদরাসা এমন ঈর্ষণীয় ফলাফল উপহার দিয়ে আসছে। তিনি এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এমএম/ |