
|
কোন মাদরাসায় কবে ভর্তি?
প্রকাশ:
২৩ মার্চ, ২০২৬, ০৮:৫৩ সকাল
নিউজ ডেস্ক |
পবিত্র ঈদুল ফিতর শেষে দেশের কওমি মাদরাসাগুলোতে শুরু হচ্ছে শিক্ষাবর্ষ। আগামী সপ্তাহের শুরুতেই খুলবে মাদরাসাগুলো। ইতোমধ্যে নতুন বছরের ভর্তি প্রস্তুতি শুরু হয়ে গেছে। শিক্ষার্থীরা কে কোন মাদরাসায় ভর্তি হবেন সেটা নিয়ে ভাবছেন। অনেক মাদরাসা রমজানেই ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে মাদরাসা খোলার পরও কয়েক দিন ভর্তি নেবে। এখানে দেশের উল্লেখযোগ্য বেশ কিছু মাদরাসার ভর্তি তথ্য তুলে ধরা হলো- হাটহাজারী মাদরাসা দেশের শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২৮ মার্চ ২০২৬ শনিবার হতে সকল বিভাগ খোলা হবে। একই দিন থেকে ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন-পুরাতন সকলের ভর্তি কার্যক্রম শুরু হবে। এবারের ভর্তি বিজ্ঞপ্তিতে নতুন ছাত্রদের জন্য বিশেষ নিয়মের উল্লেখযোগ্য হলো, ভর্তিচ্ছুক নতুন ছাত্রদেরকে সাবেক শিক্ষা-প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা জামিয়ার শুভাকাঙ্ক্ষী বা নির্ভরযোগ্য কোনো আলেমের প্রত্যয়নপত্রের মূল কপি দরখাস্তের সাথে দাখিল করতে হবে। আবেদনপত্র জমা দেওয়া ও ছবিযুক্ত প্রবেশপত্র বিতরণ ৯ শাওয়াল। লিখিত ভর্তি পরীক্ষা ১২ শাওয়াল। এছাড়া ভর্তি পরীক্ষার তিন দিনের মধ্যে উত্তীর্ণ ছাত্রদের নাম প্রকাশ করে ভর্তি ফরম বিতরণ করা হবে। শুধু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্ররাই জামিয়ায় ভর্তির সুযোগ পাবে। যোগাযোগ: 01814-472030 পটিয়া মাদরাসা চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে ৭ শাওয়াল থেকে। ভর্তি কার্যক্রম চলবে ২ সপ্তাহ পর্যন্ত। যোগাযোগ: : ০১৮১৬-০৯৬৪৩৩, ০১৭৪৫৪৫৪৫৪৫৪ ফরিদবাদ মাদরাসা ঢাকা রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদবাদ মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার থেকে ১০ শাওয়াল পর্যন্ত কোটা খালি থাকাসাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে। যোগাযোগ-০১৯০১৫১৮৬০১ যাত্রাবাড়ী বড় মাদরাসা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ৬ শাওয়াল থেকে শুরু হবে। দাওরায় ভর্তিচ্ছু ছাত্রদের মেশকাতের রেজাল্টসহ পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। যোগাযোগ: ০১৮৮৫-৯৮২১২২, ০১৭১০০১২১৮৯ জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হক পরিচালিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মাদপুর (সাত মসজিদ) ঢাকার ১৪৪৭-৪৮ হিজরির নতুন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫-৭ শাওয়াল সন্ধ্যা ৭টার মধ্যে জামিয়ায় উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করবে। ফরম জমা দেয়ার সময় সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অনুযায়ী ফরম পূরণ করত ফটোকপি জমা দিতে হবে। প্রথম দুই জামাতের ভর্তি পরীক্ষা শুধু মৌখিক হবে। আর অবশিষ্ট সকল জামাতে লিখিত ও মৌখিক উভয় ভাবে হবে। প্রথম দুই জামাতের ভর্তি পরীক্ষা ৭ ও ৮ শাওয়াল সকাল ৯:০০ টা থেকে শুরু হবে এবং ফলাফল ১ম দিন বাদ আসর এবং ২য় দিন সকাল ৯.০০টায় ও বাদ আসর প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপর ভর্তি কাজ সম্পন্ন করবে। মিজান জামাত থেকে তাকমিল পর্যন্ত ছাত্রদের লিখিত ভর্তি পরীক্ষা ৮ শাওয়াল সকাল ৮:০০ থেকে শুরু হবে। লিখিত পরীক্ষার জন্য ৭:৩০ মি. পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ফলাফল বাদ আসর প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বাদ মাগরিব শুরু হবে। উভয় পরীক্ষা বিবেচনায় ভর্তির উপযুক্ত ছাত্রদের চূড়ান্ত তালিকা পরীক্ষা পরবর্তী দিন সকাল ৯.০০টায় প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপর (জোহরের পূর্বেই) ভর্তি কাজ সম্পন্ন করবে। যোগাযোগ: ০১৭১৪৯৭৩৮০৭ জামিয়াতুল আবরার রাহমানিয়া ঢাকা মুফতি মানসুরুল হক পরিচালিত জামিয়াতুল আবরার রাহমানিয়া ঢাকা মোহাম্মাদপুরের ১৪৪৭-৪৮ হিজরির নতুন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়- ৭ শাওয়াল: নতুন ছাত্রদের ভর্তি ফরম সংগ্রহ, তাইসীর-নাহবেমীর ছাত্রদের ভর্তি পরীক্ষা(মৌখিক) ও ভর্তি। ৮ শাওয়াল: হেদয়াতুন্নাহু-তাখাসসুস ভর্তিচ্ছু নতুন ছাত্রদের লিখিত ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষার সাথে সাথে মতন খানী ও কেরাআতেরও পরীক্ষা হবে। বেফাক পরীক্ষার নির্ধারিত নম্বর (সংযুক্ত পৃষ্ঠা দ্রষ্টব্য) দিয়ে ভর্তিচ্ছু ছাত্রদের শুধু মতনখানী ও কেরা‘আতের পরীক্ষা হবে। এছাড়া শরহে জামী থেকে উপরের জামাতগুলোতে ভর্তি হওয়ার জন্য জামিআর কোনো উস্তাদের সত্যায়ন অথবা সুপারিশ লাগবে। বেফাক পরীক্ষার নম্বর দিয়ে ভর্তি হওয়ার জন্য ইবতিদায়ী আউয়ালে ১০ পর্যন্ত, উস্তানী আউয়ালে ২০ পর্যন্ত সিরিয়ালে, উস্তানী সালেস ও সানাবী সানীতে যে কোন সিরিয়ালে থাকতে হবে এবং নেহায়ী সানীতে মুমতায হতে হবে। নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষায় কোন একটি প্রশ্নের উত্তর উর্দুতে চাওয়া হবে এবং সেটি লাযেম (আবশ্যকীয়) থাকবে। ইবতিদায়ী আউয়াল ও ইবতিদায়ী সানী জামা‘আতে ভর্তির জন্য সংশ্লিষ্ট ছাত্রের নির্ধারিত অভিভাবকের মাদরাসায় উপস্থিত হয়ে অভিভাবক ফরম পূরণ করে তাতে স্বহস্তে দস্তখত করা আবশ্যক। যোগাযোগ: ০১৭৮৩-৬১৪১১১ জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় নতুন ছাত্র ভর্তি ৮ শাওয়াল সকাল ৬.৩০ মিনিটে জামিয়ার মসজিদের নিচতলার বারান্দা (৬টি টেবিল) হতে ভর্তি ফরম সংগ্রহ করবে। একই দিনে নতুন ছাত্রদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এবং উভয় পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের তালিকা প্রকাশ করা হবে। পরদিন তালিকাভুক্ত ছাত্রদের ভর্তি নেওয়া হবে। জামিয়াতুল উলূমিল ইসলামিয়া জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ০৮ শাওয়াল ১৪৪৭ হিজরি মোতাবেক ২৮ মার্চ ২০২৬ ঈসায়ী শনিবার ভর্তিকার্যক্রম শুরু হবে। এবং কোটা খালি থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে। ভর্তিচ্ছুক প্রত্যেক ছাত্রকে পূর্ববর্তী জামাতের (বেফাক/সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের) বার্ষিক পরীক্ষায় কমপক্ষে মুমতায বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং নম্বরপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। সকাল ৬টা থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে ১০১ নং কক্ষে ফরম জমা দিতে হবে। লিখিত পরীক্ষার সময় সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে মৌখিক যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক যাচাইয়ে উত্তীর্ণরা ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে। 01714551178 ও 01992774675। ঢালকানগর মাদরাসা মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি ফরম বিতরণ: ২৬ মার্চ বাদ ফজর থেকে সকাল ৯.০০টা পর্যন্ত। লিখিত পরীক্ষা: একইদিন সকাল ৯.০০ থেকে ১১.০০ পর্যন্ত। মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে। নতুন ছাত্রদের ভর্তি: মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে। মাদরাসার অফিস : ০১৭৩২-৩২৬৬৯০ শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরির নতুন শিক্ষাবর্ষের ভর্তি ৮ শাওয়াল থেকে ১০ শাওয়াল মোতাবেক ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৩ দিন নেওয়া হবে। যোগাযোগ: ১৭১৬-১১৭৪১৩ (নাজেমে তালিমাত), ০১৮১৯-১৪৪৬৮১ (সহকারী নাজেমে তালিমাত)। শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা রাজধানীর ঐতিহ্যবাহী গবেষণাধর্মী প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি শুরু ৬ শাওয়াল বুধবার সকাল ৯টা থেকে। জানা যায়, দাওরায়ে হাদিসে ১২০ জন এবং মিশকাত জামাতে ১০০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। যোগাযোগ 01723-222241 (শিক্ষাসচিব)। ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশে ভর্তি ফরম বিতরণ শুরু হবে ৮ শাওয়াল থেকে। যাতায়াত : বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঢাকা বসুন্ধরা গেট / যমুনা ফিউচার পার্ক শপিং মলের সামনে নেমে বসুন্ধরা ইউনিফর্ম বিশিষ্ট যেকোন রিক্সা ওয়ালাকে বড় মসজিদের কথা বললে আপনার গন্তব্যস্থল বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে নিয়ে যাবে। জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ ঢাকা ঢাকার মিরপুর দারুস সালামে অবস্থিত ঐতিহ্যবাহী 'জামিযা হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ'-এ ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নতুন ছাত্রদের জন্য উর্দু থেকে দাওরায়ে হাদীস এবং মক্তব ও নাজেরা বিভাগে ভর্তি পরীক্ষা ২৫ মার্চ ২০২৬ (৫ শাওয়াল) থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে। ইফতা বিভাগে ভর্তির জন্য আল হাইয়াতুল উলিয়া পরীক্ষায় নির্দিষ্ট নম্বর বা মমতাজ প্রাপ্তির শর্তসহ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি জামাতে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত কিতাবসমূহের ওপর পরীক্ষা গ্রহণ করা হবে এবং সকল ছাত্রের জন্য কুরআন শরীফ পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। ভর্তির সময় জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি ও প্রত্যয়নপত্র অবশ্যই সাথে আনতে হবে। বিস্তারিত তথ্যের জন্য মাদরাসা অফিসে যোগাযোগ করুন অথবা ফোন করুন: ০২-২২৬৬২৩৬৩৯ , ০১৭৩১-৭৪১৬০৫ নম্বরে। 01917959799 মাওলানা মুফতি রহমতে এলাহী আরমান। জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত। মাদরাসার ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫-৭ শাওয়াল সন্ধ্যা ৭টার মধ্যে জামিয়ায় উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করবে। ফরম জমা দেওয়ার সময় সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অনুযায়ী ফরম পূরণ করত ফটোকপি জমা দিতে হবে। প্রথম দুই জামাতের ভর্তি পরীক্ষা শুধু মৌখিক হবে। আর অবশিষ্ট সকল জামাতে লিখিত ও মৌখিক উভয় ভাবে হবে। প্রথম দুই জামাতের ভর্তি পরীক্ষা ৭ ও ৮ শাওয়াল সকাল ৯:০০টা থেকে শুরু হবে এবং ফলাফল ১ম দিন বাদ আসর এবং ২য় দিন সকাল ৯.০০টায় ও বাদ আসর প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপর ভর্তি কাজ সম্পন্ন করবে। মিজান জামাত থেকে তাকমিল পর্যন্ত ছাত্রদের লিখিত ভর্তি পরীক্ষা ৮ শাওয়াল সকাল ৮:০০ থেকে শুরু হবে। লিখিত পরীক্ষার জন্য ৭:৩০ মি. পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ফলাফল বাদ আসর প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বাদ মাগরিব শুরু হবে। উভয় পরীক্ষা বিবেচনায় ভর্তির উপযুক্ত ছাত্রদের চুড়ান্ত তালিকা পরীক্ষা পরবর্তী দিন সকাল ৯.০০টায় প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপর (যোহরের পূর্বেই) ভর্তি কাজ সম্পন্ন করবে। জামিয়া রাব্বানিয়া আরাবিয়া নারায়ণগঞ্জ ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৬ শাওয়াল সকাল ৮টা থেকে শুরু হবে। তবে কোটা খালি থাকলে ৭ শাওয়ালও ভর্তি চলবে। সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত কেবল এক ঘণ্টা ফরম বিতরণ চলবে। যাতায়াত: রব্বানী নগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। যোগাযোগ: ০১৯০১৩১৬১৩৬ জামিইয়াতুত তারবিয়াহ আলইসলামিয়া কলাতিয়া কেরানীগঞ্জ ঢাকা শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক প্রতিষ্ঠিত 'জামিইয়াতুত তারবিয়াহ আলইসলামিয়া'য় ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ও পুরাতন ছাত্র ভর্তি কার্যক্রম আগামী ৭ শাওয়াল থেকে শুরু হতে যাচ্ছে। এখানে মক্তব-হিফজ ও কিতাব বিভাগের পাশাপাশি উচ্চতর তখাসসুস ফিল ফিকহ (ইফতা) ও তখাসসুস ফিস সিয়াসাহ বিভাগে ভর্তির সুযোগ রয়েছে। ভর্তিচ্ছুদের জন্য ইবতিদাইয়্যাহ থেকে শুরু করে ফযীলত পর্যন্ত প্রতিটি জামাতে নির্দিষ্ট কিতাবের ওপর দাখেলা পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তির সময় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, ছাত্রের এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং অভিভাবকের এনআইডির ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক। কিতাব বিভাগের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মাদরাসা কর্তৃপক্ষ বিশেষ স্কলারশিপের সুব্যবস্থা রেখেছে। ঢাকার পাউয়ার হাউজ সংলগ্ন বাবরি মসজিদ ও তারবিয়াহ স্থায়ী ক্যাম্পাসে ভর্তির বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: 01731-602459 অথবা 01643-298720 নম্বরে। মাদরাসা দারুর রাশাদ ঢাকা মাদরাসা দারুর রাশাদ, পল্লবী, মিরপুর-১২, ঢাকার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের সকল বিভাগে নতুন ছাত্রদের ভর্তি ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত। জামেউল উলুম মাদরাসা মিরপুর ঢাকা মিরপুর-১৪ জামেউল উলুম মাদরাসায় ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের সকল বিভাগে নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে ৭ শাওয়াল। জামাতভিত্তিক ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে কোটাসাপেক্ষে ভর্তি নেবে। জামিয়াতুল উলূম আল-ইসলামিয়া কেরানীগঞ্জ কলাতিয়া প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধুমাত্র পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা প্রদান নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি চেতনা, আদব-আখলাক ও সুন্নাহভিত্তিক জীবনধারা গড়ে তোলা। শান্ত পরিবেশ, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা এবং অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে এক অনুকূল ইলমি পরিবেশ। দ্বীনি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এটি হতে পারে একটি নির্ভরযোগ্য ও পছন্দনীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ফযীলত (মিশকাত), দাওরায়ে হাদীস, ইফতা, আদব ও দাওয়াহ বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য এবং অন্যান্য শ্রেণীর মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য পূর্ণ স্কলারশিপের সুবিধা রয়েছে। ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: মোবাইল: +8801933339991, +8801715963350 মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ শায়েখ মহিউদ্দীন ফারুকী পরিচালিত আরবি ভাষা ও সাহিত্য কেন্দ্র। আরবি ভাষা ও সাহিত্য শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আনন্দের সংবাদ! মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা: ৬ শাওয়াল সকাল সাড়ে ১০টায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ৮ শাওয়ালের মধ্যে ভর্তি সম্পন্ন করবে। ঠিকানা: মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে ওয়à |