
|
সৌদি যুবরাজকে কটাক্ষ ট্রাম্পের
প্রকাশ:
২৯ মার্চ, ২০২৬, ০৪:২২ দুপুর
নিউজ ডেস্ক |
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কটাক্ষ করেছেন। বলেছেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র যে আবার এত শক্তিশালী দেশ হয়ে উঠবে, তা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভাবতে পারেননি। ট্রাম্প বলেন, ‘যুবরাজ বলেন, এটা দারুণ....এক বছর আগেও আপনারা একটি মৃত দেশ ছিলেন। এখন, আপনারা সত্যিকার অর্থে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ। যুবরাজ সালমান একসময় তার সম্পর্কে ভুল মূল্যায়ন করেছিলেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ সময় তিনি সালমানকে কটাক্ষ করে বলেন, ‘এমন কিছু ঘটতে পারে, তা তিনি ভাবতেও পারেননি...তিনি ভাবতেও পারেননি, আমার কাছে তাঁকে মাথা নত করতে হবে..তিনি ভেবেছিলেন, আমি হয়তো অন্যান্য মার্কিন প্রেসিডেন্টের মতোই হব, যে হেরে যায়..কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। যদিও এ কথা বলার পর দ্রুত নিজের সুর পাল্টে ফেলেন ট্রাম্প। তিনি সৌদি যুবরাজের প্রশংসা করে তাকে ‘চমৎকার মানুষ’ এবং ‘যোদ্ধা’ বলেন। ট্রাম্প বলেন, যুবরাজের নেতৃত্ব নিয়ে সৌদি আরব অত্যন্ত গর্বিত হতে পারে। ট্রাম্প সৌদি আরবের প্রশংসা করে বলেছেন, সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সৌদি আরব লড়েছে, কাতার লড়েছে, সংযুক্ত আরব আমিরাত লড়েছে, বাহরাইন লড়েছে, কুয়েত লড়েছে.. তারা আমাদের সঙ্গে থেকেছে… তারা আমাদের সঙ্গে থেকেছে। এমন এক সময়ে ট্রাম্প এ মন্তব্য করলেন, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এক মাস পূর্ণ করেছে। আরএইচ/ |