
|
হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকালে জমিয়তের শোক
প্রকাশ:
৩০ মার্চ, ২০২৬, ১১:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সহধর্মিণীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সোমবার (৩০ মার্চ) এক শোকবার্তায় সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃদ্বয় বলেন, এই শোক অপূরণীয় এবং পরিবারটির জন্য অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন। শোকবার্তায় আরও বলা হয়, জীবনের এই কঠিন সময়ে আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং তাদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি অব্যাহত থাকবে। আল্লাহ তায়ালা মরহুমার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।আমিন। আইও/ |