
|
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
প্রকাশ:
১৯ জুলাই, ২০২৬, ০৫:০৮ বিকাল
নিউজ ডেস্ক |
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১ জন। রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। চারজনই মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩টি শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। হাম ও উপসর্গে মোট মৃত্যু ৭৮৮ জনের। আইও/ |