
|
আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম
প্রকাশ:
২৮ মে, ২০২৬, ০১:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
মার্কিন ঘাটিতে ইরানের পালটা হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বৃহস্পতিবার (২৮ মে) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানায়, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। খবর-রয়টার্সের এর পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। এর আগে, হরমুজ প্রণালির কাছে হুমকি তৈরি করায় ইরানের একটি সামরিক ঘাঁটি এবং চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার এই হামলা চালানো হয় বলে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩ দশমিক ৫১ ডলার বা ৩ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৮ ডলারে পৌঁছায়। এর আগে অবশ্য তেলের দাম ৫ শতাংশের বেশি কমে এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার মাধ্যমে যুদ্ধ বন্ধ হতে পারে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে—এমন প্রত্যাশায় বাজারে তেলের দামে পতন দেখা যায়। এমএম/ |