
|
শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন
প্রকাশ:
২৭ জুলাই, ২০২৬, ০৩:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর জহিরুল আমিন এই অভিযোগপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান। অভিযোগটি ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানির জন্য উপস্থাপনের কথা রয়েছে। অভিযোগের তালিকায় থাকা ব্যক্তিরা হলেন— ১. শেখ হাসিনা: সাবেক প্রধানমন্ত্রী; ২.তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী: ড. মহিউদ্দিন খান আলমগীর; ৩. সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু; ৪. তৎকালীন তথ্যমন্ত্রী ও ১৪ দলীয় জোট নেতা: হাসানুল হক ইনু; ৫. আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য: শেখ ফজলুল করিম সেলিম; ৬. সাবেক খাদ্যমন্ত্রী: ড. আব্দুর রাজ্জাক; ৭. আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মাহবুবউল আলম হানিফ; ৮. সাবেক মন্ত্রী: ড. হাছান মাহমুদ চৌধুরী; ৯. আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক: আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম; ১০. সাবেক মন্ত্রী: আব্দুল লতিফ সিদ্দিকী; ১১. সাবেক সংসদ সদস্য: অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস; ১২. সাবেক মন্ত্রী: জাহাঙ্গীর কবির নানক; ১৩. সাবেক মন্ত্রী: ডা. দীপু মনি; ১৪. সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া; ১৫. তৎকালীন যুবলীগ চেয়ারম্যান: ওমর ফারুক চৌধুরী; ১৬. সাবেক সংসদ সদস্য ও যুবলীগ নেতা: সালাউদ্দিন মাহমুদ ও এস এম জাহিদ; ১৭. গণজাগরণ মঞ্চ’র আহ্বায়ক ও মুখপাত্র: ডা. ইমরান এইচ সরকার; ১৮. ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি: শাহরিয়ার কবির; ১৯. একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক: মোজাম্মেল হক বাবু; ২০. একাত্তর টিভির সাংবাদিক: ফারজানা রুপা; ২১. সাবেক আইজিপি: হাসান মাহমুদ খন্দকার; ২২. সাবেক আইজিপি: এ কে এম শহীদুল হক; ২৩. সাবেক আইজিপি: ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী; ২৪. সাবেক আইজিপি ও তৎকালীন ডিএমপি কমিশনার: বেনজীর আহমেদ; ২৫. তৎকালীন র্যাবের মহাপরিচালক: মো. মোখলেছুর রহমান; ২৬. সাবেক সেনাপ্রধান ও তৎকালীন ডিজি, বিজিবি: জেনারেল আজিজ আহমেদ; ২৭. সাবেক মেজর জেনারেল ও এনটিএমসি প্রধান: জিয়াউল আহসান; ২৮. তৎকালীন এডিজি (অপারেশনস), র্যাব: লে. জেনারেল মো. মজিবুর রহমান; ২৯. সাবেক ডিআইজি ও তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএমপি): মোহা. আব্দুল জলিল মন্ডল; ৩০. সাবেক অতিরিক্ত আইজি: শেখ মুহাম্মদ মারুফ হাসান; ৩১. সাবেক অতিরিক্ত আইজি (এসবি): মাহবুব হোসেন; ৩২. সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি): মো. মনিরুল ইসলাম; ৩৩. অতিরিক্ত আইজি: মো. আনোয়ার হোসেন; ৩৪. ডিআইজি: মুহা. আশরাফুজ্জামান; ৩৫. অতিরিক্ত ডিআইজি: এস এম মেহেদী হাসান; ৩৬. সাবেক ডিআইজি (তৎকালীন ডিবি প্রধান): মোহাম্মদ হারুন-অর-রশীদ; ৩৭. সাবেক ডিআইজি: বিপ্লব কুমার সরকার; ৩৮. সাবেক ডিআইজি: সৈয়দ নুরুল ইসলাম; ৩৯. পুলিশ সুপার: মো. আসাদুজ্জামান; ৪০. অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত): এস এম শিবলী নোমান এবং ৪১. পুলিশ পরিদর্শক ও সাবেক ওসি (মতিঝিল থানা): বি এম ফরমান আলী। আইও/ |