
|
বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা
প্রকাশ:
২৭ জুলাই, ২০২৬, ০৫:৪৬ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক মাদরাসা শিক্ষা, কওমি মাদরাসার স্বকীয়তা এবং দ্বীনি শিক্ষাব্যবস্থার মর্যাদা ও স্বাধীনতা রক্ষার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ’। সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের প্রতিষ্ঠাকালীন ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাজধানীর লালবাগে বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি শায়েখ আবদুল হক এ কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন শায়েখ নেছার আহমদ আন-নাছেরী, শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, মাওলানা যোবায়ের আহমদ, মুফতি আবদুল কাইয়ুম মোল্লা, মাওলানা সালমান রহমান, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আমির আহমদ রহমানী, মুফতি তৌহিদুল ইসলাম, মাওলানা নোমান তাফহিমসহ সংগঠনের নেতারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাদরাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে মাদরাসা শিক্ষা ও কওমি শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার নানা অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি এবং মাদরাসা শিক্ষার ইতিবাচক দিকগুলো দেশবাসীর সামনে তুলে ধরার লক্ষ্যেই এ সংগঠনের যাত্রা। সংগঠনটি জানায়, দেশের আলেম-ওলামা, মুহতামিম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দ্বীনপ্রেমী মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও যৌক্তিকভাবে মাদরাসাবিরোধী অপপ্রচার মোকাবিলা, শিক্ষা-সংক্রান্ত সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সভাপতি: শায়েখ আবদুল হক। সিনিয়র সহ-সভাপতি: শায়েখ নেছার আহমদ আন-নাছেরী। সহ-সভাপতি: মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, মাওলানা সাব্বির আহমদ রশিদ, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা আসজাদ আহমাদ, মাওলানা বদরুল আলম হামিদী, হাফেজ মাওলানা ক্বারী আনিসুর রহমান, মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ, মাওলানা রাশেদ বিন মুহসিন, মাওলানা আবু সালেহ রহমানী, হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ এবং হাফেজ মাওলানা মারগুবুর রহমান, মাওলানা মোস্তফা কামাল কাসেমী। মহাসচিব (সাধারণ সম্পাদক): শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। যুগ্ম সাধারণ সম্পাদক: মাওলানা যোবায়ের আহমদ। সহ-সাধারণ সম্পাদক: মাওলানা আব্দুর রহমান মৃধা ও মুফতি মাছুম বিল্লাহ মাহমুদী। সাংগঠনিক সম্পাদক: মুফতি আবদুল কাইয়ুম মোল্লা। সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা সালমান রহমান, মাওলানা জাফর আহমদ মজুমদার ও মাওলানা তাজুল ইসলাম। অর্থ সম্পাদক: মুফতি জিয়াউর রহমান। সহ-অর্থ সম্পাদক: মাওলানা সুলাইমান ঢাকুবী। প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুফতি ইমরানুল বারী সিরাজী। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাওলানা মাহফুজুর রহমান। দফতর সম্পাদক: মাওলানা আমির আহমদ রহমানী। সহ-দফতর সম্পাদক: মাওলানা সুলাইমান নোমান তাফহীম। শিক্ষাবিষয়ক সম্পাদক: মাওলানা মাকসুদুল হক মাদানী। সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক: মাওলানা আব্দুল বাসির নোমানী। আইনবিষয়ক সম্পাদক: মুফতি তৌহিদুল ইসলাম। নির্বাহী সদস্য হাফেজ মাওলানা সালমান (নেত্রকোনা), মাওলানা মঈন উদ্দীন লতিফী (নারায়ণগঞ্জ), মাওলানা মোবারক হোসেন (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা শরীফুল ইসলাম (নোয়াখালী), মাওলানা মিজানুর রহমান (বাগেরহাট), মাওলানা মাহবুবুর রহমান (মাদারীপুর), মাওলানা ক্বারী মুস্তাকিম বিল্লাহ (খুলনা), মাওলানা ওয়ালী উল্লাহ সোবহানী (ময়মনসিংহ), হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন (চট্টগ্রাম), মাওলানা আব্দুল হাকিম (দিনাজপুর), মাওলানা শহিদুল ইসলাম (রংপুর), হাফেজ মাওলানা সালাহউদ্দিন (বগুড়া), হাফেজ কামাল (ঝালকাঠি), হাফেজ মাওলানা আব্দুল্লাহ (বরিশাল মাহমুদিয়া), হাফেজ মাওলানা মুজ্জামেল হক (রাজশাহী), হাফেজ মাওলানা আনাস আবদুল্লাহ (টাঙ্গাইল), হাফেজ উবায়দুল্লাহ নাঈম (যাত্রাবাড়ী), হাফেজ আবুল হাসানাত (চাঁদপুর), মাওলানা আব্দুল্লাহ (ফেনী) এবং মুফতি আবু সাঈদ (নারায়ণগঞ্জ)। বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ দেশের সর্বস্তরের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের এ উদ্যোগ সফল করতে দোয়া, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। আইও/ |