যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস
প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৬:০৩ বিকাল
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) যুক্তরাজ্য শাখার উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীলদের অংশগ্রহণে এক তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) লন্ডনের হাসানা সেন্টারে যুক্তরাজ্য শাখার লন্ডন জোনের আয়োজনে এ তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন।

এতে আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ এবং শায়খ শাব্বির আহমদ।

তরবিয়তী মজলিসে দারস, সামষ্টিক অধ্যয়ন, জিকির, তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াতসহ আত্মশুদ্ধিমূলক ও সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। রাতব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে দায়িত্বশীলরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আত্মশুদ্ধি এবং দ্বীনি চেতনা জাগ্রত করার লক্ষ্যেই এ ধরনের তরবিয়তী মজলিসের আয়োজন করা হয়।

আইও/