দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০২:২৬ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তিকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে নিহত সবার বাড়ি নারায়ণগঞ্জে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। সেসময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিহত ৬ বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আইও/