
|
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ
প্রকাশ:
২৮ জুলাই, ২০২৬, ০৬:১১ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিভিন্ন দেশের ও ভিন্ন জাতীয়তার মানুষের মধ্যে ইসলাম গ্রহণের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (IACAD) জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে মোট ৫ হাজার ৫১১ জন ইসলাম গ্রহণ করেছেন। বিভাগটির তথ্য অনুযায়ী, ইসলাম গ্রহণকারী ব্যক্তিরা বিশ্বের বিভিন্ন দেশ ও ভিন্ন সাংস্কৃতিক পটভূমি থেকে এসেছেন। ব্যক্তিগত গবেষণা, পর্যবেক্ষণ এবং ইসলামের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। নওমুসলিমদের ধর্মীয় জীবন সহজ করতে IACAD বিভিন্ন ভাষায় বিশেষ দাওয়াহ ও প্রশিক্ষণমূলক কর্মসূচি পরিচালনা করছে। এসব কর্মসূচির মাধ্যমে ইসলাম গ্রহণকারীদের মৌলিক আকিদা, ইবাদত, ইসলাসি নৈতিকতা এবং দৈনন্দিন জীবনযাপনের বিধান সম্পর্কে প্রাথমিক শিক্ষা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ইসলামী জীবন শুরু করতে পারেন। কর্তৃপক্ষের মতে, দুবাইয়ের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক পরিবেশ বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে ইতিবাচক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের সুসংগঠিত সহায়তা ও দিকনির্দেশনা নওমুসলিমদের ইসলামি জীবনধারায় অভ্যস্ত হতে সহায়ক হচ্ছে। IACAD আরও জানিয়েছে, বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্য পরিচিতিমূলক ও সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক মানবিক সম্পর্ক আরও জোরদার করা। সূত্র: গালফ উর্দু মিডিয়া আইও/ |