
|
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা
প্রকাশ:
২৮ জুলাই, ২০২৬, ০৯:০১ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক দেশের কওমি মাদরাসা ও দীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চলমান বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে জরুরি সভা আহ্বান করেছে দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। মঙ্গলবার (২৮ জুলাই) আল-হাইআতুল উলয়ার কার্যালয় থেকে পাঠানো এক চিঠি সূত্রে এই তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, আগামী ১৪ সফর ১৪৪৮ হিজরি, ২৯ জুলাই ২০২৬ (বুধবার) সকাল ৯টায় রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে অবস্থিত আল-হাইআতুল উলয়ার কেন্দ্রীয় কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভায় কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারের প্রেক্ষাপটে বোর্ডের করণীয় নির্ধারণ, এ বিষয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং মাদরাসা ইলহাকের সমন্বিত বিধিমালা প্রণয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে গঠিত সাবকমিটিতে দেশের শীর্ষস্থানীয় আলেমদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—আল্লামা সাজেদুর রহমান, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মুসলিম উদ্দীন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আব্দুল বছীর, মুফতি এনামুল হক, মাওলানা একরাম হোসেন ওয়াদূদী, মাওলানা সাইফ উদ্দীন কাসেমী এবং মুফতি মোহাম্মদ আলী। বিজ্ঞপ্তিতে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সংশ্লিষ্ট সাবকমিটির সব সদস্য ও দায়িত্বশীলকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। আইও/ |