
|
খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ:
১০ জুন, ২০২৬, ১২:১৫ দুপুর
নিউজ ডেস্ক |
খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার উদ্যোগে এক তরবিয়াহ মাহফিল মঙ্গলবার (৯ জুন) লন্ডনের ফোর্ডস্কয়ার সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করীমের পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে সংগঠনের নেতা-কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। তরবিয়াহ মাহফিলের কর্মসূচির মধ্যে ছিল দারসুল কোরআন, গ্রুপ আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা। এসব আলোচনায় সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য ও চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। তিনি তার বক্তব্যে ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা, ইলম ও আমলের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দ্বীনের দাওয়াত ও সমাজ সংস্কারের কাজে সফল হতে হলে নিয়মিত আত্মগঠন ও আদর্শিক প্রশিক্ষণের বিকল্প নেই। আরএইচ/ |