
|
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের
প্রকাশ:
১৫ জুন, ২০২৬, ০৯:৪৭ রাত
নিউজ ডেস্ক |
জাতীয় সংসদে নারীদের ধর্মীয় ও ঐতিহ্যবাহী পোশাক বোরকা ও হিজাব নিয়ে অবমাননাকর মন্তব্যের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (১৫ জুন ২০২৬) এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, সংসদের মতো সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে দাঁড়িয়ে একজন সংসদ সদস্যের পক্ষ থেকে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তি অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বোরকা ও হিজাব মুসলিম নারীদের ধর্মীয় বিধান ও সাংবিধানিক অধিকার। এ বিষয়ে বিদ্রূপ ও কটূক্তি দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তারা আরও বলেন, জাতীয় সংসদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মত প্রকাশের অশালীন মঞ্চ হতে পারে না। সেখানে দায়িত্বশীল ভাষা ব্যবহার করা প্রত্যেক জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ দাবি করেন, সংশ্লিষ্ট বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তৌহিদী জনতার অনুভূতি উপেক্ষা করলে কঠোর প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে তারা সতর্ক করেন। এছাড়া তারা জাতীয় সংসদসহ রাষ্ট্রের সকল পর্যায়ে ধর্মীয় মূল্যবোধ ও শালীন রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানান। আইও |