
|
জনপ্রিয় হলিউড অভিনেতা ইসলামের ছায়ায়!
প্রকাশ:
২২ জুন, ২০২৬, ০৮:৪৭ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক— হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো, যিনি বহুল আলোচিত টিভি সিরিজ Breaking Bad-এ ‘গাস ফ্রিং’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সৌদি আরবের তুর্কি আল শায়খ একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, ৬৮ বছর বয়সী এই অভিনেতা সৌদি আরবে অবস্থানকালে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন। ভিডিওতে তাকে একটি মসজিদে চলচ্চিত্র নির্মাণ দলের সদস্যদের সঙ্গে নামাজ আদায় করতে দেখা যায়। বর্তমানে এসপোসিটো সৌদি আরবে নির্মাণাধীন অ্যাকশন চলচ্চিত্র 7 Dogs-এর শুটিংয়ে অংশ নিচ্ছেন। তুর্কি আল-শাইখের ভাষ্য অনুযায়ী, চলচ্চিত্রটির কাজের সময় মুসলিম সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা এবং ইসলামি মূল্যবোধের সঙ্গে পরিচিত হওয়ার পর তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই এ ঘটনাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এসপোসিটো নিজে বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে ইসলাম গ্রহণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, জিয়ানকার্লো এসপোসিটো হলিউডের একজন খ্যাতিমান অভিনেতা। ‘ব্রেকিং ব্যাড’ ছাড়াও তিনি Better Call Saul, The Mandalorian এবং The Boys-সহ একাধিক জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন আইও |