
|
দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা
প্রকাশ:
২২ জুন, ২০২৬, ০৪:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক— আগামী ২৫ জুন অনুষ্ঠিতব্য দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর জোনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) বাদ এশা মোহাম্মদপুরের হলি উম্মাহ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা সভাপতি মুফতি নুরুজ্জামান। সভায় আসন্ন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, ব্যাপক উপস্থিতি নিশ্চিতকরণ এবং দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, আগামী ২৫ জুনের অনুষ্ঠানে মাওলানা মামুনুল হকের উপস্থিতি নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এ উপলক্ষে সর্বস্তরের কর্মী-সমর্থকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মহানগর উত্তর অফিস সম্পাদক এইচ. এম. খোকন, মাওলানা মাসরুরুল হক, আদাবর থানা সভাপতি মাওলানা কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ভূঁইয়া, মোহাম্মদপুর থানা সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, শেরেবাংলা নগর থানা সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহিদুজ্জামানসহ মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। আইও |