লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ
প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ১১:৩৮ দুপুর
নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহে জনসাধারণের পাশে দাঁড়িয়ে পথচারীদের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণ করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) যুক্তরাজ্য শাখা।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশন ও টাওয়ার হ্যামলেটস টাউন হলের সামনে কয়েক শতাধিক তৃষ্ণার্ত পথচারীর হাতে ঠান্ডা পানির বোতল তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, শায়খ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদসহ কেন্দ্রীয়, যুক্তরাজ্য ও লন্ডন মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, মানবসেবামূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। তারা এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জেডএম/