
|
দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান
প্রকাশ:
২৭ জুন, ২০২৬, ০৭:২৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক- ময়মনসিংহের দুই ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ও জামিয়া মাহমুদিয়া চরখরিচা মাদরাসায় বোখারির দরস প্রদান করতে দুইদিনের সফরে যাচ্ছেন আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান, বেফাকের সভাপতি এবং দেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামীকাল রোববার (২৮ জুন) জামিয়া মাহমুুদিয়া চরখরিচা ও সোমবার (২৯ জুন) জামিয়া ইসলামিয়া ময়মনসিংহে বোখারি শরিফের দরস প্রদান করবেন দেশের এই বরিত আলেমে। আল্লামা মাহমুদুল হাসান দেশের আলেমদের অন্যতম অভিভাবক। তিনি যাত্রাবাড়ী বড় মাদরাসা মুহতামিম ও শাইখুল হাদিস। এছাড়াও দেশের বেশ কিছু শীর্ষ দীনি প্রতিষ্ঠানে বুখারির দরস দিয়ে থাকেন। গুলশান আজাদ মসজিদের খতিব এবং মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমিরুল উমারা হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। জেডএম/ |