
|
বিক্রির পরও মালিকানা বদল না করায় ৩৮ হাজার গাড়ির মালিককে সমন
প্রকাশ:
৩০ জুন, ২০২৬, ০৫:২৬ বিকাল
নিউজ ডেস্ক |
যেকোনো গাড়ি বা মোটরসাইকেল বিক্রির পরও মালিকানা বদল না করায় প্রায় ৩৮ হাজার যানবাহনের মূল মালিকের বিরুদ্ধে সমন জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তিনি বলেন, আগে ১৫টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা ছিল, আজ (মঙ্গলবার) আরও চারটি যুক্ত হওয়ায় মোট ১৯টি ইন্টারসেকশনে এ প্রযুক্তি চালু হয়েছে। এখন পর্যন্ত এআই ক্যামেরায় ১৫০০ মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি গাড়ি বিক্রি হলেও মালিকানা পরিবর্তন না করায় প্রায় ৩৮ হাজার সমন নোটিশ পুরনো মালিকদের বিরুদ্ধে জারি হয়েছে। কমিশনার বলেন, ক্যামেরায় শনাক্ত হওয়া ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে শুধু মোবাইলে বার্তা নয়, ডাকযোগেও (বাই পোস্ট) অভিযুক্ত গাড়ির নিবন্ধিত মালিকের ঠিকানায় প্রসিকিউশনের নোটিশ পাঠানো হয়। একইসঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্ধারিত দুটি নম্বর থেকেও এসএমএস পাঠানো হয়। এছাড়া বিষয়টি ডিএমপির ট্রাফিক ও ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। তিনি আরও বলেন, প্রতিটি মামলার জরিমানার পরিমাণ আলাদা হওয়ায় মোট আদায়ের হালনাগাদ তথ্য ট্রাফিক বিভাগের কাছে রয়েছে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। কমিশনার আরও বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি। এ সিদ্ধান্ত কার্যকর করতে ডিএমপি সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। সে অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইও |