
|
‘আরাঘচি ও গালিবাফকে হত্যার ষড়যন্ত্র কষেছিল ইসরায়েল’
প্রকাশ:
০৩ জুলাই, ২০২৬, ০৩:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত অবসান ও শান্তিচুক্তির লক্ষ্যে চলা আলোচনার সময় ইরানের দুই বিশেষ ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বিরুদ্ধে ইসরায়েল হত্যার ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইম এবং দ্য ওয়াশিংটন পোস্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুই সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে কর্মকর্তারা জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে হত্যার লক্ষ্য ঠিক করেছিল ইসরায়েল। দ্য ওয়াশিংটন পোস্টকে এক মার্কিন কর্মকর্তা বলেন, আপনি যদি ওই ব্যক্তিদের হত্যা করেন, তাহলে বাস্তববাদীদেরই হত্যা করবেন। দ্য নিউইয়র্ক টাইমসকে কথা বলা কর্মকর্তাদের ভাষ্য, সম্ভাব্য ঝুঁকির বিষয়ে ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। আওয়ার ইসলাম/জেডএম |