
|
‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’
প্রকাশ:
০৪ জুলাই, ২০২৬, ০৮:৫০ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচর থানা শাখার উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) মাগরিবের নামাজের পর আয়োজিত এ প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইমদাদ আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম এবং প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাগর। প্রশিক্ষণ সভায় সংগঠনের আদর্শ, লক্ষ্য ও সাংগঠনিক কার্যক্রম বিষয়ে সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় দারসুল কুরআন, ইসলামে সংঘবদ্ধতার প্রয়োজনীয়তা, সংগঠনের নিয়মিত কার্যক্রম, দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে প্রশিক্ষিত ও সচেতন কর্মীবাহিনী গড়ে তোলার বিকল্প নেই। কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি গঠন, সাংগঠনিক শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর তারা গুরুত্বারোপ করেন। সভায় কারমাঙ্গিচর থানা শাখার নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি, উম্মাহর কল্যাণ এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আইও/ |