
|
আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
প্রকাশ:
০৪ জুলাই, ২০২৬, ০২:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর চকবাজারের খাজা মার্কেটে অবস্থিত আশিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার (৪ জুলাই) ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংস্থাটি। স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে ভবনটির একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘনবসতিপূর্ণ এবং সরু এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। আইও |