ইউরোপ জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আব্দুল খালিকের ইন্তেকাল
প্রকাশ: ০৪ জুলাই, ২০২৬, ০৫:১৩ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের অন্তর্গত সান্ডওয়েল শাখার সভাপতি ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সৈয়দ আব্দুল খালিক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৪ জুলাই) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ শোকবার্তায় তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা সৈয়দ আব্দুল খালিক দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমত, ইসলামী দাওয়াত এবং সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা, আন্তরিকতা ও আমানতের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মময় জীবন ছিল দ্বীন প্রতিষ্ঠা ও সংগঠনের সেবায় নিবেদিত।

তারা আরও বলেন, তাঁর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ একজন নিবেদিতপ্রাণ সংগঠক, দূরদর্শী নেতৃত্ব এবং দ্বীনের একজন একনিষ্ঠ খাদেমকে হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, তিনি যেন তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন, কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তাওফিক ও সবরে জামিল নসিব করেন।

আইও/