
|
মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
০৪ জুলাই, ২০২৬, ০৬:৫৮ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় ইসলামের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী জুলাই কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ জুলাই ২০২৬) আয়োজিত মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধনকালে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে দেশীয় বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা নির্ধারিত জলাশয়ে অবমুক্ত করা হয়। পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। আইও/ |