ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক 
প্রকাশ: ০৫ জুলাই, ২০২৬, ০৩:১০ দুপুর
নিউজ ডেস্ক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত অভিযানে ৪ কেজি গাঁজাসহ সাগর আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রবিবার (৫জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফরিদপুরের একটি রেইডিং টিম কোতোয়ালি থানার ধুলদী এলাকায় ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কে অভিযান পরিচালনা করে। সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৮টার মধ্যে পরিচালিত এ অভিযানে সাগর আহমেদকে আটক করা হয়।

অভিযান‌কালে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।

গ্রেফতার সাগর আহমেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ডি ডাকঘরের মাদারপুর গ্রামের বাসিন্দা। তিনি মোকলেছুর রহমান ও লুৎফুন্নেছার ছেলে।

এ ঘটনায় ডিএনসি ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/আইও