এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ
প্রকাশ: ০৯ জুলাই, ২০২৬, ০৯:০৬ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আগামীকাল শুক্রবার (১০ জুলাই), ২৫ মুহাররম ১৪৪৮ হিজরি, পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে জুমার নামাজে ইমামতি করবেন দুই বিশিষ্ট আলেম ও খতিব।

নির্ধারিত সূচি অনুযায়ী, মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন শায়খ ড. উসামাহ বিন আবদুল্লাহ খাইয়াত। আর মদিনার পবিত্র মসজিদে নববীতে জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন শায়খ ড. আবদুল মুহসিন আল-বারী বিন আওয়াদ আস-সুবাইতী (বারী আস-সুবাইতী)।

শায়খ ড. উসামাহ বিন আবদুল্লাহ খাইয়াত সৌদি আরবের অন্যতম জ্যেষ্ঠ ইসলামি ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইসলামী শরিয়াহ, ফিকহ ও দাওয়াহ বিষয়ক গবেষণায় তাঁর বিশেষ অবদান রয়েছে। গভীর জ্ঞান, প্রাঞ্জল ভাষণ এবং ভারসাম্যপূর্ণ খুতবার জন্য তিনি মুসলিম বিশ্বের কাছে সমাদৃত।

আর শায়খ ড. আবদুল মুহসিন আল-বারী আস-সুবাইতী (বারী আস-সুবাইতী নামে অধিক পরিচিত) মসজিদে নববীর অন্যতম ইমাম ও খতিব। তিনি বহু বছর ধরে পবিত্র এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন। কোরআন, হাদিস ও ইসলামী নৈতিকতা বিষয়ক তাঁর খুতবা ও আলোচনা বিশ্বজুড়ে মুসলমানদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। ইসলামী শিক্ষা, দাওয়াহ ও সমাজ সংস্কারে তাঁর অবদানও উল্লেখযোগ্য। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আওয়ার ইসলাম/জেডএম