হরমুজ প্রণালির কাছে আটকা পড়েছেন ৬ হাজারের বেশি নাবিক
প্রকাশ: ০৯ জুলাই, ২০২৬, ০৩:২৯ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে হরমুজ প্রণালির আশপাশে প্রায় ৬ হাজার নাবিক আটকা পড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইএমও প্রধান আর্সেনিও ডমিঙ্গেজ বলেছেন, বেপরোয়া এসব হামলা আবারও নিরীহ নাবিকদের গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে। শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো নাবিকের জীবন ঝুঁকির মুখে পড়া উচিত নয়।

তিনি আরও বলেন, এই সংখ্যার পেছনে রয়েছেন প্রকৃত মানুষ, নাবিকরা এবং অনেক ক্ষেত্রে তাদের পরিবারও। চলমান সংঘাতের মানবিক ক্ষতির ভার তারাই বহন করছেন।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানি পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিচালিত হয়। চলমান সংঘাতের কারণে এ অঞ্চলে নৌ চলাচল ও জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

আওয়ার ইসলাম/জেডএম