ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই
প্রকাশ: ০৯ জুলাই, ২০২৬, ০৮:৩৭ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামি চিন্তাবিদ ও সংস্কারক ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.)-এর জীবন, কর্ম এবং উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ কনফারেন্স। আগামী ১৮ জুলাই, ২০২৬, শনিবার সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ‘ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’-এ এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’ ও ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যৌথ আয়োজনে এই কনফারেন্সের শিরোনাম দেওয়া হয়েছে—‘ইসলামি চিন্তা, তাজদীদ ও উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান’।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারত থেকে আগত ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক শায়খ খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। আয়োজনে সভাপতিত্ব করবেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শায়খ মাওলানা মুহাম্মদ সালমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আব্দুর রাজ্জাক নদভী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর), ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক (প্রতিষ্ঠাতা, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ), মাওলানা উবায়দুল্লাহ ফারুক (সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), মাওলানা ফুরকানুল্লাহ খলীল (মুহতামিম, জামিয়াতুল মা আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম), মুফতি দিলাওয়ার হুসাইন (মুহতামিম, মসজিদূল আকবার কমপ্লেক্স, মিরপুর), মাওলানা মাহফুজুল হক (মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ), অধ্যক্ষ মিজানুর রহমান (পীর সাহেব দেওনা) এবং মাও. মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী (আমীর, বাংলাদেশ জমিয়াতুল মুছলিহীন)।

এছাড়া কনফারেন্সে আলোচক হিসেবে থাকছেন মাওলানা লিয়াকত আলী (সিনিয়র সাব এডিটর, দৈনিক নয়া দিগন্ত), মাওলানা উবায়দুল্লাহ রহমান খান নদভী (প্রধান পরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ), ড. এনায়েতউল্লাহ আব্বাসী (আমির, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ), শায়খ হারুন ইযহার (আমীর, দাওয়াহ মুভমেন্ট), শায়খ আহমদুল্লাহ (চেয়ারম্যান, আস-সুন্নাহ ফাউন্ডেশন), মাওলানা যাইনুল আবিদীন (লেখক, গবেষক ও চিন্তক) এবং মাওলানা মুসা আল হাফিজ (লেখক, গবেষক ও দার্শনিক)।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাওলানা ইকরাম হুসাইন ওয়াদূদী, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা শাহ নুরুল আমীন, মাওলানা উবায়দুল্লাহ হামজা, মাওলানা ফয়জুল্লাহ সন্দীপী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, ড. মুহাম্মদ আব্দুর রহমান আনওয়ারী, মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা ড. গোলাম মহিউদ্দীন ইকরাম, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসিত খান, মুফতি সালাহ উদ্দিন ও মাওলানা হামজা শহীদুল ইসলাম।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক, প্রতিমন্ত্রী আমিনুল হক, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

পাশাপাশি অনুষ্ঠানে সম্মানিত সংসদ সদস্য হিসেবে উপস্থিত থাকবেন কামরুজ্জামান রতন এমপি, শামীম কায়সার লিংকন এমপি, মুফতি আবুল হাসান এমপি, মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি ও ড. আতিক মুজাহিদ এমপি।

আইও/