
|
যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত
প্রকাশ:
০৯ জুলাই, ২০২৬, ১০:০৯ রাত
নিউজ ডেস্ক |
ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলায় আইআরজিসির ওই তিন সদস্য প্রাণ হারান। তবে হামলার সুনির্দিষ্ট স্থান বা নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এরই মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আবারও অস্থির করে তুলেছে। বিশেষ করে বুধবারের পর বৃহস্পতিবারের হামলাগুলো তুলনামূলকভাবে আরও বড় পরিসরে হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ধারাবাহিক সামরিক হামলার অনুমোদন দিচ্ছেন, অন্যদিকে দাবি করছেন, এসব হামলা পূর্ণাঙ্গ যুদ্ধে ফেরার ইঙ্গিত নয়। তার এমন পরস্পরবিরোধী অবস্থান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। আইও/ |