
|
জমিয়তের ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল কাল
প্রকাশ:
১০ জুলাই, ২০২৬, ০৪:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আগামীকাল ১১ জুলাই শনিবার দিনব্যাপী ‘কাউন্সিল ও সদস্য সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আলেম-উলামাসহ বিপুলসংখ্যক প্রতিনিধি ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করবেন। সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার এবং আগামীর কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আওয়ার ইসলাম/জেডএম |