
|
সিরিয়ায় ১০৮ বছর বয়সী প্রখ্যাত আলেমের ইন্তেকাল
প্রকাশ:
০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ার প্রখ্যাত আলেম ও কুরআন শিক্ষাবিদ শাইখ রমজান দীব ১০৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। দীর্ঘ জীবনে পবিত্র কুরআনের শিক্ষা ও তেলাওয়াতের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকার কারণে তিনি দেশটির ধর্মীয় অঙ্গনে পরিচিত ছিলেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জীবনের শেষ বয়সেও অসুস্থতা ও শারীরিক দুর্বলতা তাকে কুরআন শিক্ষা দেওয়া থেকে বিরত রাখতে পারেনি। এমনকি অসুস্থতার সময় অক্সিজেনের নল লাগানো অবস্থাতেও তিনি শিক্ষার্থীদের কোরআন পড়িয়েছেন বলে জানা গেছে। কুরআন শিক্ষা ও এর প্রচার-প্রসারে দীর্ঘদিনের অবদানের কারণে শাইখ রমজান দীবকে স্মরণ করছেন তার শিক্ষার্থী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তার জীবন কুরআনের শিক্ষা ও সেবায় নিবেদিত থাকার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হচ্ছে। তার ইন্তেকালে সিরিয়ার ধর্মীয় অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোরআন শিক্ষাদানের বিভিন্ন স্মৃতি ও ছবি শেয়ার করে শোক প্রকাশ করছেন অনেকে। সূত্র: সোস্যাল এশিয়ান আইও/ |