
|
নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল
প্রকাশ:
০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
নোয়াখালী প্রতিনিধি জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুর (আঞ্চলিক শিক্ষা বোর্ড)-এর সিনিয়র সহ-সভাপতি এবং নোয়াখালীর প্রাচীনতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আহলিয়া আমানতপুর (আমানতপুর মাদ্রাসা)-এর মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুশাররফ হোসাইন (আদীব) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টায় তিনি ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালের খবরে নোয়াখালী-লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের আলেম, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ আজ রোববার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর দুপুর ২টায় তাঁর নিজ বাড়ির নিকটবর্তী লক্ষ্মীপুর জেলার মান্দারী বাজারের দক্ষিণে পাঠান বাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাওলানা মুশাররফ হোসাইন (আদীব) দীর্ঘদিন ধরে আমানতপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে তিনি জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক শিক্ষা বোর্ডের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর ইন্তেকালে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। আইও/ |