মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সমাজে আকীদাগত বিভ্রান্তি ও বিভিন্ন ধরনের বিদআতের বিস্তার নিয়ে আলেমসমাজ ও সচেতন মহলে নানা আলোচনা-সমালোচনার মধ্যে প্রকাশিত হয়েছে মুফতী জুবাইর আহমাদ ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ শীর্ষক গবেষণাধর্মী গ্রন্থ।

কুরআন-সুন্নাহর আলোকে ইসলামের বিশুদ্ধ আকীদা তুলে ধরা এবং প্রচলিত বিভিন্ন ভ্রান্ত আকীদা ও বিদআতের দলিলভিত্তিক পর্যালোচনার উদ্দেশ্যে গ্রন্থটি প্রকাশ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গ্রন্থটিতে সুন্নাত ও বিদআতের পরিচয়, পার্থক্য ও শরয়ি অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি প্রচলিত বিভিন্ন বিদআত সংশ্লিষ্ট আকীদা ও কর্মকাণ্ডের স্বরূপ তুলে ধরার পাশাপাশি সেগুলোর পক্ষে উপস্থাপিত বিভিন্ন যুক্তি ও দাবির দলিলভিত্তিক পর্যালোচনা করা হয়েছে।

বিষয়বস্তু নির্বাচন, গবেষণা, দলিল উপস্থাপন ও বিশ্লেষণের দিক থেকে গ্রন্থটিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

গ্রন্থটিতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পরিচয়, সুন্নাত ও বিদআতের পার্থক্য, রেজভী-বিদআতী মতাদর্শ, হাযির-নাযির, ইলমে গায়েব, প্রচলিত মীলাদ-কিয়াম, ওরশ, গান-বাজনা, নর্তন-কুর্দনসহ আকীদা ও আমলসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন প্রচলিত ভ্রান্ত ধারণা, দাবি ও যুক্তির দলিলভিত্তিক পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিষয়ে ইসলামের সঠিক অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়েছে গ্রন্থটিতে।

লেখকের প্রত্যাশা, গ্রন্থটি পাঠের মাধ্যমে পাঠকরা সুন্নাত ও বিদআতের মধ্যে পার্থক্য নির্ণয় এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সঠিক পরিচয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।

গ্রন্থটির বিষয়ে দেশের বরেণ্য আলেমদের মূল্যবান অভিমত ও দিকনির্দেশনাও এতে সংযুক্ত করা হয়েছে।

বিশেষভাবে তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাআত, খতীবে আযম ও মুনাযিরে যামান আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী গ্রন্থটি সম্পর্কে সুচিন্তিত অভিমত প্রদান করেছেন।

এ ছাড়া ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস মুফতী ইমাদুদ্দীনও গ্রন্থটির বিষয়ে মূল্যবান মতামত দিয়েছেন। আলেমদের এসব অভিমত ও দিকনির্দেশনা গ্রন্থটির গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গ্রন্থটির সম্পাদনার দায়িত্ব পালন করেছেন ফিকহে হানাফীর তরুণ ভাষ্যকার, বিশিষ্ট মুনাযির ও বিদগ্ধ আলেমে দ্বীন মুফতী লুৎফুর রহমান ফরায়েজী।

তাঁর পরামর্শ, সুচিন্তিত সম্পাদনা ও আন্তরিক তত্ত্বাবধানে গ্রন্থটির ভাষা, উপস্থাপনা ও বিষয়বিন্যাস আরও পরিশীলিত ও পাঠকবান্ধব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ছাড়া সম্পাদনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন জামিয়া হুসাইনিয়া মিরপুর, হবিগঞ্জের মুহতামিম ও মুহাক্কিক আলেমে দ্বীন মাওলানা মাহমূদুর রহমান সালিম। তাঁর বিচক্ষণ পরামর্শ, আন্তরিক সহযোগিতা ও নিরলস শ্রম গ্রন্থটির মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

গ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার থানভী লাইব্রেরী। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা এনামুল হক।

ইসলামী ও দ্বীনি জ্ঞানভিত্তিক গ্রন্থ প্রকাশ ও পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় থানভী লাইব্রেরী থেকে বইটি প্রকাশিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গ্রন্থটি সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় রচিত হওয়ায় সাধারণ পাঠক থেকে শুরু করে দ্বীনি শিক্ষার্থী, আলেম-উলামা, ইমাম-খতিব এবং গবেষণামনস্ক পাঠকদের জন্যও এটি উপকারী হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশেষত যারা নিজেদের আকীদা পরিশুদ্ধ করতে এবং সহীহ মানহাজের আলোকে জীবন গড়তে আগ্রহী, তাদের জন্য গ্রন্থটি সহায়ক পাঠ ও পথনির্দেশক হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

গ্রন্থটি পাওয়া যাচ্ছে—থানভী লাইব্রেরী, ইসলামী টাওয়ার, ১১ বাংলাবাজার, ঢাকা-১১০০; মোবাইল: ০১৯৭৭-০৬০১৪১, ০১৯৩৭-০৭৮১৬৭

জামিয়া রাহমানিয়া বেড়তলা; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া; মোবাইল: ০১৭৮৯-৭২৭৬৫৮

এ ছাড়া রকমারি, থানভী, ওয়াফিলাইফ ও বুকমার্কসহ বিভিন্ন অনলাইন পরিবেশকের মাধ্যমেও গ্রন্থটি সংগ্রহ করা যাচ্ছে।

আইও/