টঙ্গীর ইসলামপুর কেন্দ্রীয় শাহী মসজিদে খতিব নিয়োগের বিজ্ঞপ্তি
প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ১১:১৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর ইসলামপুর (দত্তপাড়া) অবস্থিত 'ইসলামপুর কেন্দ্রীয় শাহী মসজিদে' একজন যোগ্য, অভিজ্ঞ ও সু-আখলাকের অধিকারী খতিব নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

যোগ্যতা ও শর্তাবলি:

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে অবশ্যই আহলে হক ও সহিহ আকিদার অনুসারী হতে হবে। আবেদনের জন্য নিম্নোক্ত শর্তাবলী উল্লেখ করা হয়েছে:

প্রার্থীকে দাওরায়ে হাদিস বা কামিল ডিগ্রিধারী হতে হবে (হাফেজ ও মুফতিদের অগ্রাধিকার দেওয়া হবে)।

ইমামতি পেশায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

হাফেজে কুরআন এবং প্রশিক্ষিত ইমামদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।

শুদ্ধ কুরআন তেলাওয়াত এবং সুকণ্ঠের অধিকারী হতে হবে।

সাবলীল ভাষায় আরবি ও বাংলায় আকর্ষণীয় খুতবা প্রদানের সক্ষমতা থাকতে হবে।

প্রার্থীকে অবশ্যই বিবাহিত হতে হবে এবং বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে।

সুযোগ-সুবিধা:

নিয়োগপ্রাপ্ত খতিবকে আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় ও সম্মানজনক হাদিয়া প্রদান করা হবে। এছাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে আলোচনা সাপেক্ষে আবাসন ব্যবস্থা, প্রতি বছর দুটি ঈদ বোনাস এবং নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে মসজিদ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বর ও ইমেইলসহ), শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অভিজ্ঞতা ও চারিত্রিক সনদপত্রসহ আবেদন করতে হবে।

আবেদনপত্র সরাসরি মসজিদের কার্যালয়ে অথবা ডাকযোগে পাঠাতে হবে। নির্বাচিত প্রার্থীদের জন্য আগামী ২০ জুলাই, ২০২৬ সোমবার সকাল ১০টায় সংশ্লিষ্ট মসজিদে সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য ০১৭২০-৬৩৯১৭১ (সভাপতি) অথবা ০১৬২৮-২৫৮৪৩১ (মুয়াজ্জিন) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম