
|
৫ বিভাগে অতিভারী বর্ষণের সম্ভাবনা
প্রকাশ:
১১ জুলাই, ২০২৬, ০১:০১ দুপুর
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক দেশের ৫ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ জুলাই) সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এদিকে, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। শুধু চট্টগ্রামেই সাড়ে ৪ লাখের বেশি মানুষ পানিবন্দি। এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যাদুর্গত এলাকার মানুষের সহায়তায় কাজ করছে সেনাবাহিনীসহ স্থানীয় প্রশাসন। আওয়ার ইসলাম/জেডএম |