
|
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
প্রকাশ:
১১ জুলাই, ২০২৬, ০৪:৫৫ দুপুর
নিউজ ডেস্ক |
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭৮৬ জনের শরীরে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে। শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ মার্চ থেকে শনিবার (১১ জুলাই) পর্যন্ত সবমিলিয়ে সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৫৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৭০২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৩ হাজার ৪১০ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮৯ হাজার ৭৬২ জন ছাড়পত্র পেয়েছেন। আইও/ |