
|
রাজধানীতে বৃষ্টি-তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
প্রকাশ:
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এ সময়ের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া গরমের দাপট বাড়বে বলেও পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। এসএইচ/ |