ইসলামি বইমেলায় লেখক ফোরাম সদস্যদের নতুন বই নিয়ে বিশেষ আয়োজন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৬ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চলমান ইসলামি বইমেলা উপলক্ষে বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ফোরামভুক্ত লেখকদের সদ্য প্রকাশিত বই নিয়ে একটি বিশেষ পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশবরেণ্য প্রবীণ ও নবীন লেখক এবং সর্বস্তরের বইপ্রেমী পাঠকরা। অনুষ্ঠানে লেখকদের নতুন বইগুলোর সংক্ষিপ্ত পরিচিতি ও বৈশিষ্ট্য পাঠকদের সামনে তুলে ধরা হবে।

অতএব, চলমান বইমেলায় ফোরামের যেসব সম্মানিত সদস্যের নতুন বই প্রকাশিত হয়েছে, তাদেরকে নিম্নে উল্লেখিত কাজগুলো সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে:

তথ্য প্রদান: আপনার নতুন বই সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ আমাদের ফোরাম প্রতিনিধিকে দ্রুত অবহিত করুন।

বই সংগ্রহ: আগামী শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে যোগদানের সময় আপনার নতুন প্রকাশিত বইয়ের কয়েকটি কপি সঙ্গে নিয়ে আসুন।

আপনার উপস্থিতি ও সহযোগিতা এই আয়োজনকে সফল ও সার্থক করে তুলবে।

বই ও তথ্য সংগ্রহ প্রতিনিধি
নকীব মাহমুদ, সাধারণ সম্পাদক (01790120644)

সায়ীদ উসমান, সাংগঠনিক সম্পাদক (01934-080036)

এসএইচ/