
|
আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর
প্রকাশ:
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৮ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার উদ্যোগে আগামী ১৩ ও ১৪ নভেম্বর (শুক্র ও শনিবার) দুই দিনব্যাপী ঐতিহাসিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মাহফিল প্রতিদিন বাদ আসর থেকে শুরু হবে। মাহফিলে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। মাহফিলের প্রথম দিন বাদ আসরে বয়ান করবেন হজরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী। বাদ মাগরিব আলোচনা করবেন হজরত মাওলানা সাজিদুর রহমান ও হজরত মাওলানা শরীফ মুহাম্মাদ। বাদ এশায় বয়ান করবেন হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী ও হজরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আযহারী। দ্বিতীয় দিন বাদ আসরে বয়ান করবেন হজরত মাওলানা ইমদাদুল্লাহ । বাদ মাগরিব আলোচনা করবেন হজরত মাওলানা মুফতি জাফর আহমদ ও হজরত মাওলানা মাহফুজুল হক। বাদ এশা বয়ান করবেন হজরত মাওলানা নূরুল ইসলাম অলিপুরী, হজরত মাওলানা মুশতাকুন্নবী ও হজরত মাওলানা মুফতি হামেদ জাহীরী। মাহফিলে সভাপতিত্ব করবেন আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ ও ঐতিহাসিক শহীদী মসজিদের মুহতামিম ও মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশীদ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরাতুন্নবী (সা.)-এর এ দীনি মাহফিলে সর্বস্তরের মুসলিম জনতাকে উপস্থিত হয়ে বয়ান শোনার এবং মাহফিলকে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। আইও/ |