
|
মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ
প্রকাশ:
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১০ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বৃহত্তর সিলেটের বিশিষ্ট আলেমেদীন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে গেছেন সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন এবং যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান মাসরুর। হাসপাতালে গিয়ে জমিয়ত নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা মাওলানা নুরুল ইসলাম খাঁনের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। আইও/ |