ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কর্ম পরিষদের শপথ
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫০ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ২০২৭–২০২৮ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কর্ম পরিষদের ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের বেজমেন্ট সেমিনার হলে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিবের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমাদ সাকী।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দীন, সহকারী মহাসচিব শেখ ফজলুল করিম মারুফ এবং ইসলামী যুব আন্দোলনের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবগঠিত কেন্দ্রীয় কর্ম পরিষদের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। পরে তারা নিজ নিজ দায়িত্ব পালনের জন্য শপথ গ্রহণ করেন।

নবগঠিত কেন্দ্রীয় কর্ম পরিষদের দায়িত্বশীলরা হলেন—

সভাপতি মুফতি মানসুর আহমাদ সাকী; সহসভাপতি মাওলানা আ হ ম আলাউদ্দীন ও অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন; সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব; জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান ও মাওলানা মুহাম্মাদ আল আমিন; অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মাহবুব আলম ও মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম; দফতর সম্পাদক কে এম শামীম আহমেদ; প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর; দাওয়াহ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক; প্রকাশনা সম্পাদক মুফতি একেএম আব্দুর জাহের আরেফী; আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক ইমতিয়াজ আহমাদ; ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান; প্রচার সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান; অর্থ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ তালুকদার; যুব উন্নয়ন সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইউনুছ তালুকদার; শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহাম্মাদ তৌফিক ইমাম; তথ্য ও গবেষণা সম্পাদক এম এ হাসিব গোলদার; প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুফতি হাবিবুন নবী ইমন; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ বদরুল আমিন; আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মুহাম্মাদ মিজানুর রহমান দায়িত্ব পেয়েছেন।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন—ঢাকা বিভাগে মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, চট্টগ্রাম বিভাগে মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, খুলনা বিভাগে মাওলানা মুহাম্মাদ আবুবকর, রাজশাহী বিভাগে এম হাসিবুর রহমান, বরিশাল বিভাগে মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, সিলেট বিভাগে মাওলানা মুহাম্মাদ বদরুল হক, রংপুর বিভাগে এস এম শরিফুজ্জামান সিদ্দিকী, ময়মনসিংহ বিভাগে মাওলানা ইলিয়াস আমিনী, কুমিল্লা বিভাগে মুহাম্মাদ সাইফুল ইসলাম এবং ফরিদপুর বিভাগে মাওলানা হাম্মাদ বিন মোশাররফ।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর রমনায় অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশনে ২০২৭–২০২৮ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে মুফতি মানসুর আহমাদ সাকীকে সভাপতি, মাওলানা আ হ ম আলাউদ্দীন ও অ্যাডভোকেট বায়েজীদ হোসাইনকে সহসভাপতি এবং মুফতি রহমাতুল্লাহ বিন হাবিবকে সেক্রেটারি জেনারেল করা হয়।

এসএইচ/