
|
বাংলা ভাষায় প্রথম মুফতী সাঈদ আহমদ পালনপুরীর জীবনীগ্রন্থ: মোড়ক উন্মোচন ৩ অক্টোবর
প্রকাশ:
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৯ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: দারুল উলুম দেওবন্দের সাবেক সদরুল মুদাররিস ও শাইখুল হাদীস, মুফতী সাঈদ আহমদ পালনপুরী রহ. জীবন ও কর্ম শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা করতে যাচ্ছে ‘আবনায়ে দারুল উলুম দেওবন্দ বাংলাদেশ’। আলেম লেখক গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মুফতী আব্দুস সালাম, মাওলানা জিকরুল্লাহ খান, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আহমদ মায়মুন প্রমুখ। আগামী শনিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তন এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলা ভাষায় মুফতী সাঈদ আহমদ পালনপুরী রহ.-কে নিয়ে রচিত এই প্রথম জীবনীগ্রন্থটি রচনা করছেন আলেম লেখক মুহাদ্দিস মাওলানা আবুল ফাতাহ কাসেমী। বইটি প্রকাশ করেছে বাংলাবাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান মাকতাবাতুল খিদমাহ। আয়োজকেরা জানান, মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় আমন্ত্রিত দেশবরেণ্য ওলামায়ে কেরামসহ মুফতী সাঈদ আহমদ পালনপুরী রহ.-এর সান্নিধ্যপ্রাপ্ত অনেক আলেম উপস্থিত থাকবেন। এই মহতি আয়োজনের মাধ্যমে হযরতের বর্ণাঢ্য জীবন ও অবদানের স্মৃতিচারণ করা হবে। তারা আরও জানান, মুফতী ইমরানুল বারী সিরাজী মুফতী জাবের কাসেমী ও মাওলানা আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা করবেন মুফতী মুঈনুল ইসলাম কাসেমী, মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মাহফুজুর রহমান, মুফতী মুহাম্মদ আমিমুল ইহসান, মুফতী শরীফুল ইসলাম কাসেমী, মাওলানা মারুফ মুজিব মাওলানা আবুল ফাতাহ কাসেমী ও মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন, মাওলানা আইনুল হক কাসেমী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মোল্লা আব্দুল মুমিন কাসেমী মাওলানা নুরুল হুদা, মাওলানা শামসুল আরেফিন, মাওলানা তাকি উদ্দীন, মাওলানা ইসমাইল। আয়োজন সহযোগিতায় থাকছে মাকতাবাতুল খিদমাহ ও মাদানী কুতুবখানা। আইও/ |