খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আস্টনে অবস্থিত দারুস সুন্নাহর হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবির। শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে দারস পেশ করেন নর্থের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান।

বৈঠকে যুক্তরাজ্য নর্থের অধীন বিভিন্ন শাখার সাংগঠনিক কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বার্মিংহাম, গ্লোস্টার, কভেন্ট্রি, ওয়ালসল, লাফবরা ও ব্রিস্টল শাখার সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নর্থের সহসভাপতি কবি মুফিদুল গণি মাহতাব, মাওলানা অলিউর রহমান, আলহাজ আব্দুল গনী, বার্মিংহাম শাখার সভাপতি ও নর্থের সহকারী সেক্রেটারি মাওলানা আ ফ ম শুয়াইব, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ ও আলহাজ খছরু খান।

এ ছাড়া লাফবরা শাখার সভাপতি মাওলানা বজলুর রহমান ও সেক্রেটারি বকর মিয়া দবির, বার্মিংহাম শাখার সেক্রেটারি হাফিজ হোসাইন আহমদ, যুক্তরাজ্য নর্থের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা সাইফ রাহমানসহ নর্থের অন্যান্য দায়িত্বশীলরা বৈঠকে অংশ নেন।

বৈঠকের শেষ পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আইও/