
|
মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ
প্রকাশ:
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করেছে আন্তর্জাতিক পরিবহন প্রযুক্তি প্রতিষ্ঠান ইনড্রাইভ। এর মাধ্যমে জেদ্দা ও রিয়াদের পর সৌদি আরবের তৃতীয় শহরে সেবা সম্প্রসারণ করল প্রতিষ্ঠানটি। নতুন এ সেবার ফলে মক্কার বাসিন্দা ও দর্শনার্থীরা যাতায়াতের জন্য আরও একটি পরিবহন সুবিধা পাবেন। বিশেষ করে ওমরাহ ও হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়া মুসল্লিদের জন্য সেবাটি অতিরিক্ত পরিবহন বিকল্প হিসেবে কাজে আসবে। আর্সেন তোমস্কি প্রতিষ্ঠিত ইনড্রাইভ বর্তমানে বিশ্বের ৪৭টি দেশের ১ হাজার ২০০টির বেশি শহরে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি রাইড-হেইলিংয়ের পাশাপাশি পণ্য পরিবহন, আসবাবপত্র স্থানান্তর ও লাগেজ পরিবহনসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আইও/ |