আজীবন স্বপ্ন সাধ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৬ দুপুর
নিউজ ডেস্ক

|| নাজমুল হুদা মজনু ||

আজ কেন যে এত ভয়
জড়িয়ে যায় দু'টি পায়
ভীরু কাপুরুষ হলে পরে 
হাশরে হবে কী উপায়।

বিশ্বব্যাপী মজলুম যত
কাঁদছে সব হারিয়ে 
রাজা-রানী ফুর্তি করে
দেয় না হাত বাড়িয়ে।

জেগে ওঠো শক্ত হাতে 
সাহসী তরুণ মমিন
কায়েম হোক কুরআন 
শিরিক মুক্ত জমিন।

মুনাফিকি মুছে জাগুক
আজীবন স্বপ্ন সাধ
বলো সবাই সাবিলুনা
চলুক আল জিহাদ।

আইও/